দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে ময়মনসিংহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ ও ১৫ মে) ভোররাত পর্যন্ত পৃথক এ বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা বিভিন্ন কসমেটিকস পণ্য অবৈধভাবে দেশে আনার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে টহল দল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
এ সময় জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রে এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এমএস/